সংবাদ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:০০ পিএম

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত
নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৮) নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে আটটার দিকে এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার পৌরসভার ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে মাসদাইর এলাকার বাসা থেকে আড়াইহাজারে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৮) নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে আটটার দিকে এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার পৌরসভার ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে মাসদাইর এলাকার বাসা থেকে আড়াইহাজারে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত