আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ২০ লাখ- মোট ৪০ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এই বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর পড়ালেখা ও ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।
বর্তমানে অনেক শিক্ষার্থীর এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়, যা জাতির ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সেশনজট কমিয়ে আনা ও সিলেবাস কাভার করার ওপর জোর দিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে। আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এই এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়।’
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমরা চাচ্ছি ডিসেম্বর যেন শিক্ষাবর্ষের সমাপ্তি মাস হয় এবং এটি যেন পরীক্ষার মাস হিসেবে স্বীকৃতি পায়।’ তিনি জানান, ক্লাস নাইন-টেনের সিলেবাস ডিসেম্বরে শেষ হবে এবং এর পরপরই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে প্রায় এক বছরের মূল্যবান সময় আর নষ্ট হবে না শিক্ষার্থীদের।
মন্ত্রী জানান, পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা আর পেছানো হবে না। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।’
শিক্ষামন্ত্রী শিক্ষাবর্ষ ও পরীক্ষা ব্যবস্থাকে সিনক্রোনাইজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সিলেবাস শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দেবেন। ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে। আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময়মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে।’
‘এই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ। ক্লোজিং সেশন- প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুলাই। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান এবং ভবিষ্যতে পরীক্ষার সময়সূচিতে আর পেছানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন