সংবাদ

আগামী বছর এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে : শিক্ষামন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:২২ পিএম

আগামী বছর এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে : শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত

আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের কোনো কারণে শিক্ষার্থীদের সময় যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। মূলত সেশনজট কমিয়ে আনতেই পাবলিক পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন ও সমন্বয় করা হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হোসাইন আরবি নূরসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

আগামী বছর এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে : শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের কোনো কারণে শিক্ষার্থীদের সময় যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। মূলত সেশনজট কমিয়ে আনতেই পাবলিক পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন ও সমন্বয় করা হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হোসাইন আরবি নূরসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত