সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। এ ছাড়া নিয়োগের সময় জমা দেওয়া শিক্ষাগত সনদ, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার ঘটনা বাড়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি প্রার্থীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা ও দণ্ডের তথ্যও সংগ্রহ করবে পুলিশ।
এ অবস্থায় জেলা ও থানা পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন