ভারতের শীর্ষ ধনকুবের এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির জন্য স্বস্তির খবর নিয়ে এলো যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে
বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৪ মে) আদানির বিরুদ্ধে থাকা একটি জালিয়াতি মামলার নিষ্পত্তি
হয়েছে। এর পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের বড় ধরনের
প্রতিশ্রুতি দিয়েছেন।
২০২৪ সালে মার্কিন
বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতিসহ পাঁচটি গুরুতর অভিযোগে মামলা দায়ের
করেছিল। অভিযোগে বলা হয়েছিল, মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে একটি বিশাল
ঘুষ কেলেঙ্কারি পরিচালনা করেছে আদানি গ্রুপ। তবে গত মাসে আদানির আইনজীবীরা আদালতে দাবি
করেন, এই মামলার কারণে তিনি যুক্তরাষ্ট্রে কাঙ্ক্ষিত বিনিয়োগ করতে পারছেন না।
আইনি লড়াইয়ের
জন্য আদানি এবার নিয়োগ করেছেন এক শক্তিশালী আইনজীবী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন রবার্ট
জে. জিউফ্রা জুনিয়র, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী
এবং প্রখ্যাত আইন প্রতিষ্ঠান 'সালিভান অ্যান্ড ক্রমওয়েল'-এর কো-চেয়ারম্যান।
সম্প্রতি ওয়াশিংটনে
মার্কিন বিচার বিভাগের সদর দপ্তরে জিউফ্রার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
হয়। সেখানে ১০০টিরও বেশি স্লাইড উপস্থাপন করে দাবি করা হয় যে, আদানির বিরুদ্ধে আনা
অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং এই মামলা পরিচালনার আইনি এখতিয়ার নিয়েও প্রশ্ন
তোলা হয়।
আলোচনায় সবচেয়ে
বেশি গুরুত্ব পেয়েছে আদানির বিনিয়োগের প্রস্তাবটি। সমঝোতার অংশ হিসেবে বলা হয়েছে: আদানির
বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলে তিনি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ
করবেন। এই বিনিয়োগের মাধ্যমে সেখানে প্রায় ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি
হবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন