ভিন্নধর্মী গল্প ও নতুন নতুন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়ে চলেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য তিনি জানালেন তার অভিনীত নতুন তিনটি নাটকের খবর।
সম্প্রতি ইউটিউবে
প্রকাশ পেয়েছে তার অভিনীত তিনটি নাটক হারুন রুশো পরিচালিত ‘পাগলী হলেও মা’, মেহেদী
হাসান নির্মিত ‘বাসর ঘরে মা’ এবং শ্যামল বিশ্বাস পরিচালিত ‘মাছের কাঁটা’। নাটক তিনটি
ইতোমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
জন্মদিন প্রসঙ্গে
মিম চৌধুরী বলেন, জন্মদিন নিয়ে তার খুব বেশি উচ্ছ্বাস না থাকলেও পরিবারের সদস্য, বন্ধু-স্বজন,
সহশিল্পী ও দর্শকদের ভালোবাসায় দিনটি বিশেষ হয়ে ওঠে। তিনি আশা করছেন এবারের জন্মদিনও
আনন্দ ও ভালোবাসায় ভরপুর হবে।
নিজের নতুন নাটকগুলো
প্রসঙ্গে মিম বলেন, প্রতিটি নাটকের গল্পই সুন্দর এবং তিনি প্রতিটি চরিত্রে শতভাগ মনোযোগ
দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন, যেন চরিত্রগুলো দর্শকের হৃদয়ে দাগ কাটতে পারে।
তিনি আরও জানান, অভিনয়ের প্রতি তার ভালোবাসা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। পাশাপাশি তিনি নিয়মিত একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। বিশেষ আয়োজনের অনুষ্ঠান উপস্থাপনাতেও আগ্রহ রয়েছে তার।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন