প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী এম এস দৌলার বহুল প্রতীক্ষিত নতুন গান ‘প্রিয়তমা’ এবার প্রকাশিত হতে যাচ্ছে বড় আয়োজনে। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে গানটি প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে।
প্রথমে চলতি বছরের
ভালোবাসা দিবসে গানটি প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে নির্ধারিত
সময়ে তা সম্ভব হয়নি। তবে সেই বিলম্ব কাটিয়ে নতুন উদ্দীপনা ও আরও বড় পরিসরে শ্রোতা-দর্শকদের
সামনে আসছে ‘প্রিয়তমা’। শিল্পীর সংগীতজীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবেই দেখা হচ্ছে
এই গানকে।
গানটির কথা, সুর
ও কণ্ঠ দিয়েছেন এম এস দৌলা নিজেই। সংগীত পরিচালনায় রয়েছেন অনিক সাহান। পাশাপাশি মিউজিক
ভিডিওতেও রাখা হয়েছে বিশেষ নান্দনিকতা, যাতে গানটির আবেগ ও দৃশ্য একসঙ্গে দর্শকদের
পূর্ণাঙ্গ অনুভূতি দিতে পারে।
‘প্রিয়তমা’ প্রকাশিত
হবে ডাউলা প্রোডাকশন ব্যানারে। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে গেমপ্লিফাই বাংলাদেশ।
গানটি নিয়ে এম এস
দৌলা বলেন, প্রতিটি সৃষ্টিরই একটি নির্দিষ্ট সময় ও পরিপূর্ণতার প্রয়োজন হয়। ভালোবাসা
দিবসে প্রকাশ সম্ভব না হলেও পহেলা বৈশাখের মতো উৎসবমুখর দিনে গানটি প্রকাশ পাওয়া এটিকে
আরও বিশেষ করে তুলবে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, গানটির নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতা ও আবেগ ঢেলে দেওয়া হয়েছে। শ্রোতা-দর্শকদের ভালোবাসায় ‘প্রিয়তমা’ বিশেষ জায়গা করে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন