সংবাদ

চলন্ত লঞ্চে বিপাকে প্রসূতি মা, ১৬১১১ নম্বরে ফোনের পর যা ঘটল

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১২ পিএম

চলন্ত লঞ্চে বিপাকে প্রসূতি মা, ১৬১১১ নম্বরে ফোনের পর যা ঘটল
মেঘনা নদীতে লঞ্চে অসুস্থ প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে কোস্ট গার্ড।

মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে সন্তান প্রসবের পর সংকটাপন্ন হয়ে পড়া এক মা ও নবজাতকের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামের একটি লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। লঞ্চেই তিনি একটি সন্তান প্রসব করেন। প্রসবের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে লঞ্চের সুপারভাইজার দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্ট থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়। বর্তমানে মা ও শিশু দুজনই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কোস্ট গার্ড জানায়, জনসেবায় তারা সর্বদা নিয়োজিত এবং এই ধরনের মানবিক সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চলন্ত লঞ্চে বিপাকে প্রসূতি মা, ১৬১১১ নম্বরে ফোনের পর যা ঘটল

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে সন্তান প্রসবের পর সংকটাপন্ন হয়ে পড়া এক মা ও নবজাতকের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামের একটি লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। লঞ্চেই তিনি একটি সন্তান প্রসব করেন। প্রসবের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে লঞ্চের সুপারভাইজার দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্ট থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়। বর্তমানে মা ও শিশু দুজনই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কোস্ট গার্ড জানায়, জনসেবায় তারা সর্বদা নিয়োজিত এবং এই ধরনের মানবিক সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত