২০১৩ সালে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল মালয়ালম থ্রিলার দৃশ্যম। পরিচালক জিতু জোসেফ নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি ব্যবসায়িক সফলতাও অর্জন করেছে হিন্দি রিমেকগুলো। এবার আসছে বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’। শনিবার রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই অনলাইনে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কোচিতে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জানান, এবার আগের দুই ছবির তুলনায় গল্পের ধরন অনেকটাই ভিন্ন। ফ্র্যাঞ্চাইজিটির কেন্দ্রীয় চরিত্র জর্জকুট্টি—একজন সাধারণ কেবল ব্যবসায়ী, যিনি পরিবারকে রক্ষা করতে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন।
প্রথম দুই কিস্তিতে
দর্শক দেখেছেন, এক ভয়ংকর ঘটনার পর কীভাবে পুলিশ ও নিহত ছেলেটির পরিবারের নজর এড়িয়ে
নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। তবে দৃশ্যম ৩ –এ পরিস্থিতি আরও জটিল হয়ে
উঠেছে। পরিচালক জিতু জোসেফ বলেন, “প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে
বড় পার্থক্য হলো, এবার জর্জকুট্টি জানেনই না কে তাঁর পেছনে লেগেছে। আগের দুই ছবিতে
তিনি জানতেন পুলিশ ও মৃত ছেলেটির পরিবার তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি বুঝতেই
পারছেন না, কে তাঁকে তাড়া করছে।”
তবে রহস্যের সবটুকু
আগেভাগে প্রকাশ করতে চাননি পরিচালক। তাঁর ভাষায়, দর্শকদের জন্য এবারও বড় ধরনের চমক
অপেক্ষা করছে। অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় আসে জর্জকুট্টি চরিত্রে অভিনয় করা মোহনলাল–এর
মন্তব্য। তিনি মজা করেই ইঙ্গিত দেন, শুধু তৃতীয় নয়, ভবিষ্যতে চতুর্থ ও পঞ্চম কিস্তিও
আসতে পারে।
মোহনলাল বলেন,
“আমি বহুবার বলেছি জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সে এখনো পুরোপুরি বাঁচেনি। তাই
আপনারা ‘দৃশ্যম ৪’-এর আশা করতেই পারেন।” পরে হাসতে হাসতেই যোগ করেন, “এটা কোনো মজা
নয়। মানুষ ছবিটি দেখুক, তারপর ঠিক করুক আমরা চার বা পাঁচ নম্বর কিস্তি বানাব কি না।”
তিনি আরও জানান, প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি ইতোমধ্যেই পঞ্চম কিস্তির পরিকল্পনাও
ভেবে রেখেছেন।
দৃশ্যম ৩ –এ আগের
ছবির পরিচিত মুখদেরই দেখা যাবে। জর্জকুট্টি চরিত্রে ফিরছেন মোহনলাল। পাশাপাশি অভিনয়
করেছেন মীনা, আনসিবা হাসান এবং এস্থার অনিল। ট্রেলারে দেখা যায়, আগের ঘটনাগুলোর পর
জর্জকুট্টি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও
তাঁর মনে কাজ করছে অদ্ভুত এক আতঙ্ক। ধীরে ধীরে স্পষ্ট হয় অন্ধকার অতীত আবারও ফিরে আসছে
তাঁর জীবনে। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দৃশ্যম ৩।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন