সংবাদ

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ভাট্টা গ্রামের আরশব আলী (৬০) ও তাজউদ্দিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া দুইটার দিকে ভাট্টা গ্রামের প্রয়াত হাজি জনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে আরশব আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তাজউদ্দিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ভাট্টা গ্রামের আরশব আলী (৬০) ও তাজউদ্দিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া দুইটার দিকে ভাট্টা গ্রামের প্রয়াত হাজি জনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে আরশব আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তাজউদ্দিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত