বিশ্ব মা দিবস উপলক্ষে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান। গত ৯ মে বিকেল ৫টায় রাজধানীর হোটেল রিজেন্সী–এর একটি হলরুমে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন
করে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং এবং সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ছিল আলী-রূপা
ফাউ-েশন। সাংবাদিক অভি মঈনুদ্দীন–এর উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও গর্বিত
সন্তানদের মায়েদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াত।
সভাপতিত্ব করেন আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কুমার তালুকদার
এবং সম্মানিত অতিথি ছিলেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
রুহানী সালসাবিল–এর
উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সম্মাননা প্রদান করা হয় উপমহাদেশের খ্যাতিমান
অভিনেত্রী ববিতা–কে। এরপর বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের মায়েদের হাতে ‘মা
পদক ২০২৬’ তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া
ব্যক্তিদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী কনক চাঁপা–র মা, অভিনেতা আহসান হাবিব নাসিম–এর
মা, অভিনেত্রী ড. নাজনীন চুমকি–র মা, শিল্পী ও সমাজসেবিকা দিঠি আনোয়ার–এর মা, ঢাকা
বিশ্ববিদ্যালয়–এর সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ–এর মা, গায়ক রাশেদ–এর
মা, চিকিৎসক ডা. আফজালুর রহমান–এর মা, অতিরিক্ত দায়রা ও জেলা জজ মণীষা রায়–এর মা, বাংলাদেশ
ব্যাংক–এর অতিরিক্ত পরিচালক মোঃ আতাউর রহমান–এর মা, সাংবাদিক গৌতম পা-ে ও ফারহানা ন্যান্সি–র
মা, অভিনেত্রী হিমি–র মা এবং বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রোদেলা রুহিন বারী–র
মা।
সম্মাননা পাওয়া
প্রত্যেক মাকে পদকের পাশাপাশি উপহারও প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির
অনুভূতি জানিয়ে ববিতা বলেন, “এক জীবনে বহু সম্মাননা পেয়েছি। তবে এই সম্মাননা আমার অন্যসব
সম্মাননার চেয়ে অনেক আলাদা।”
প্রধান অতিথি আবুল
হায়াত বলেন, “এই ধরনের আয়োজনে মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে সত্যিই ভীষণ ভালো
লেগেছে।”
আয়োজনের প্রধান উদ্যোক্তা অভি মঈনুদ্দীন বলেন, “দেখতে দেখতে পঞ্চমবারের মতো এই পদক প্রদান সম্পন্ন হলো। আমার ইচ্ছে, আমি না থাকলেও যুগের পর যুগ যেন এই আয়োজন চলতে থাকে।”

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন