সংবাদ

‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করতে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

উদ্বোধনের আগে ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানস্থলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রদর্শিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এছাড়া ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক এই সেমিনারে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মডেল কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও বেগবান হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত