সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকতে হবে। সাদা কাপড়ে দাগ লাগলে ‘খবর আছে’।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের ৮ জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দুইটা সার্চলাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।’
তিনি সাদা কাপড়ের উদাহরণ টেনে বলেন, ‘সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু।’
জামায়াত আমির বলেন, ‘জনগণের যেদিন আস্থা তৈরি হবে- আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ- সেদিন আল্লাহর মেহেরবানিতে সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে এক সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন ও আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে- এটা কেউ আগে মনে করতেন না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমকূপও সার্চলাইটের বাইরে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা সরাসরি নির্বাচনকে অস্বীকার করি না। নির্বাচনের মাধ্যমেই আমরা দেশের মানুষকে দ্বীনের সেবা দেওয়ার চেষ্টা করব।’
দলের আমির নেতাকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো লেনদেন ও ব্যবহারে যেন স্বচ্ছতা ও ন্যায়নীতি বজায় রাখা হয়। তিনি মনে করান, জামায়াত এখন গণমানুষের কাছে ক্রমে গ্রহণযোগ্য হয়ে উঠছে, তাই আচার-আচরণে আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি প্রমুখ।
এর আগে সকাল ৯টায় এক দিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন