টাইম মেশিনে চড়ে পেছনে ফিরে যাই। প্রায় সাড়ে কোটি বছর আগের পৃথিবী। কল্পনা করুন এক সুন্দর সকাল। ডাইনোসররা রাজত্ব করছে এই গ্রহে-প্রায় ১৬ কোটি বছর ধরে। বিশাল টি-রেক্স, দৈত্যাকার ব্র্যাকিওসরাস, উড়ন্ত টেরোড্যাক্টিল। হঠাৎ কী যেন ঘটল।
দিনটি শুরু হয়েছিল আর দশটা সাধারণ দিনের মতোই। ছোট পাখিরা কিচিরমিচির করছিল।স্তন্যপায়ী ছোট ছোট প্রাণীরা গর্ত থেকে বের হচ্ছিল। কিন্তু তারপর এক ভয়াল মুহূর্ত। আকাশে সূর্যের চেয়েও উজ্জ্বল এক আলোর পিণ্ড দেখা দিল।
মাউন্ট এভারেস্টের সমান একটি গ্রহাণু। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭২ হাজার কিলোমিটার। এটি এসে আঘাত করল পৃথিবীতে। আজকের মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। জায়গাটির নাম চিকসুলুব।
সেদিন ছিল শেষ অধ্যায়, বুঝতেই পারেনি তারা
আঘাতের পর মুহূর্তেই গলিত পাথরের ফোয়ারা ছিটকে পড়ল হাজার হাজার কিলোমিটার দূরে। আগুনের গোলা ছেয়ে ফেলল পুরো আকাশ। দূরের ডাইনোসররাও মৃত্যুর মুখে পড়ল তাপতরঙ্গে। বনের আগুন দাউ দাউ করে উঠলো।গবেষকদের মতে, পৃথিবীর ৭০ শতাংশ বন একযোগে পুড়ে গেল।
চারপাশ এত উজ্জ্বল ছিল যে সূর্যের আলো ফিকে লাগছিল। চিৎকারে ফেটে পড়ল পুরো পৃথিবী। ক্ষুদ্র প্রাণীরা মাটির নিচে আশ্রয় নিল। কিন্তু বড় ডাইনোসরদের কোথাও লুকানোর জায়গা ছিল না।
আঘাতের ফলে সৃষ্টি হলো ভয়াবহ ভূমিকম্প-রিখটার স্কেলে ১০-এর বেশি। আমেরিকা মহাদেশ দ্বি-খণ্ডিত হয়ে যেতে বসেছিল। শত ফুট উঁচু সুনামি বেয়ে এল উপকূলে। উপকূলীয় এলাকা মুহূর্তে তলিয়ে গেল পানির নিচে।
একইসঙ্গে আকাশ থেকে পড়তে শুরু করল গলিত পাথরের টুকরো। ছোট ছোট কণা বায়ুমণ্ডলের ঘর্ষণে উত্তপ্ত হয়ে পৃথিবীতে পড়ল অগ্নিস্ফুলিঙ্গের বৃষ্টি হয়ে। খোলা জায়গায় দাঁড়ানো ডাইনোসর পুড়ে গেল। গুহায় থাকা প্রাণিরা বাঁচল একটু, কিন্তু পরবর্তী বিপদের মুখে পড়ল।
স্বাভাবিকভাবে শুরু হয়েছিল সকালটা
আরও ভয়াবহ হলো- সালফার কণা ও ধুলা উড়ে গিয়ে বায়ুমণ্ডলে ঢেকে দিল সূর্য। সূর্যালোক বছরের পর বছর ব্লক হয়ে গেল। পৃথিবী জুড়ে নেমে এল চিরস্থায়ী রাত। সালোকসংশ্লেষণ বন্ধ হলো। গাছ মরতে শুরু করল। খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ল।
সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়ায় তাপমাত্রা কমতে থাকল। প্রথম বছরেই গড় তাপমাত্রা নামল ১০-১৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ধীরে ধীরে আরও কমতে থাকল। উষ্ণ পৃথিবী পরিণত হলো হিমঘরে।
যে ডাইনোসররা আগুন ও সুনামি থেকে বেঁচে গিয়েছিল, তারা খাবারের অভাবে ধ্বংস হলো। বিশাল তৃণভোজী ডাইনোসরদের বেঁচে থাকার জন্য প্রচুর সবুজ পাতার দরকার পড়ত। কিন্তু বন তো আগেই পুড়ে গেছে। নতুন গাছ জন্মাচ্ছে না। তাই তারা একে একে মারা গেল। মাংসাশী ডাইনোসররাও মারা পড়তে লাগলো।
এই বিপর্যয়ে ডাইনোসররা একা মরেনি। বিলুপ্ত হলো পৃথিবীর ৭৫ শতাংশ প্রজাতি। উড়ন্ত সরীসৃপ টেরোড্যাক্টিল, বিশাল সামুদ্রিক সরীসৃপ মোসোসরাস-সবাই চিরতরে মুছে গেল। পৃথিবীতে টিকে থাকা প্রাণীরা ছিল ক্ষুদ্রাকৃতির- যারা বাস করত মাটির নিচে বা গুহায়। তাদের খাবার প্রয়োজন ছিল কম। মহাবিপর্যয়ের পর বেঁচে যাওয়া ছোট ছোট প্রাণীরাই পরবর্তী দীর্ঘ বিবর্তনের পর তৈরি করল মানব সভ্যতা। ডাইনোসর না মরলে আমরা কখনো আসতাম না।
বিজ্ঞানীরা ১৯৮০ সালে প্রথম একটি স্তরে অস্বাভাবিক ‘ইরিডিয়াম’ ধাতু পান, যা পৃথিবীতে বিরল কিন্তু গ্রহাণুতে প্রচুর। পরে ১৯৯১ সালে মেক্সিকোতে চিকসুলুব গর্ত শনাক্ত হয়। ড্রিল করে ওই স্তরে গলিত পাথর ও শক কোয়ার্টজ পাওয়া যায়, যা শুধু গ্রহাণু আঘাতেই তৈরি হয়। বয়স সনাক্ত করে মিলেছে ঠিক ৬ কোটি ৬০ লাখ বছর আগের সময়কাল- ঠিক ডাইনোসর বিলুপ্তির সময়।
একটি মাত্র দিন বদলে দিয়েছিল পৃথিবীর পুরো ইতিহাস। সাড়ে ৬ কোটি বছর আগের সেই শেষ ২৪ ঘণ্টায় হাজার হাজার ডাইনোসর কোনো ধ্বংসের পূর্বাভাস পায়নি। বাঁচার মতো কিছুই করতে পারেনি তারা।আমরা যদি সেই সময়ে থাকতাম, বাঁচার সুযোগ ছিল খুবই কম। কিন্তু সেই দুর্যোগই আমাদের অস্তিত্বের মূল কারণ। একটি গ্রহাণু বদলে দিয়েছিল পৃথিবীর রাজত্ব। আর সেই ছাই থেকে জন্ম নিয়েছিল নতুন সভ্যতা- যার শেষ প্রান্তে আজ দাঁড়িয়ে আমরা, হোমো সেপিয়েন্স।
ডাইনোসর সাম্রাজ্যের পতনের গল্প শুধু অতীত নয়; এটি আমাদের বর্তমানকে বোঝারও একটি জানালা। প্রকৃতির ভারসাম্য কত সূক্ষ্ম, কত সহজেই তা ধ্বংস হতে পারে-তা আজও প্রাসঙ্গিক। হয়তো এই গল্প পড়ে আমরা বুঝতে পারি, এই পৃথিবী আমাদেরও ‘স্থায়ী ঠিকানা’ নয়।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন