সংবাদ

সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আবুল কাহের শামীম

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

 সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আবুল কাহের শামীম
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম। ছবি : সংবাদ

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে জনগণের প্রকৃত পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল কাহের শামীম বলেন, 'জেলা পরিষদের মাধ্যমে জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে যেন কার্যকর অবদান রাখা যায়, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করব। জেলা পরিষদকে সত্যিকার অর্থে জনগণের পরিষদে পরিণত করতে চাই।'

তিনি আরও বলেন, 'কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ফাঁকফোকর যেন এখানে গড়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।'

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, '১৯৮০-র দশক থেকে সিলেটের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ দীর্ঘ পথচলায় সিলেটের নেতৃবৃন্দ বা সাংবাদিক বন্ধুরা কেউ বলতে পারবেন না যে আমি কোনো অপকর্মে জড়িত ছিলাম বা কাউকে অসুবিধায় ফেলেছি।'

'নেতৃবৃন্দ এখন এই দায়িত্ব দিয়েছেন, এটি আমার কাছে একটি আমানত। এই আমানতের সঠিক রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব,' বলেন তিনি।

এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে জেলা পরিষদের সক্ষমতা ও সামর্থ্য নিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত এই প্রশাসক।

এর আগে রোববার (১৫ মার্চ) এক প্রজ্ঞাপনে আবুল কাহের চৌধুরী শামীমকে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আবুল কাহের শামীম

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে জনগণের প্রকৃত পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল কাহের শামীম বলেন, 'জেলা পরিষদের মাধ্যমে জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে যেন কার্যকর অবদান রাখা যায়, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করব। জেলা পরিষদকে সত্যিকার অর্থে জনগণের পরিষদে পরিণত করতে চাই।'

তিনি আরও বলেন, 'কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ফাঁকফোকর যেন এখানে গড়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।'

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, '১৯৮০-র দশক থেকে সিলেটের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ দীর্ঘ পথচলায় সিলেটের নেতৃবৃন্দ বা সাংবাদিক বন্ধুরা কেউ বলতে পারবেন না যে আমি কোনো অপকর্মে জড়িত ছিলাম বা কাউকে অসুবিধায় ফেলেছি।'

'নেতৃবৃন্দ এখন এই দায়িত্ব দিয়েছেন, এটি আমার কাছে একটি আমানত। এই আমানতের সঠিক রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব,' বলেন তিনি।

এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে জেলা পরিষদের সক্ষমতা ও সামর্থ্য নিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত এই প্রশাসক।

এর আগে রোববার (১৫ মার্চ) এক প্রজ্ঞাপনে আবুল কাহের চৌধুরী শামীমকে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত