সংবাদ

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩৯ পিএম

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
ব্যানার-ফেস্টুন হাতে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ছবি : সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুট। কিন্তু বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় দীর্ঘ যানজট ও অব্যবস্থাপনায় যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

বক্তারা আরও বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশের একাংশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব কমেনি। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় তারা সরকারের মেগা প্রকল্পগুলোর প্রশংসা করার পাশাপাশি এই নৌরুটে সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলো মন্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ ও দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ফেরির ভোগান্তি আর নয়, পদ্মা সেতু চাই’, ‘এক দফা এক দাবি, দ্বিতীয় পদ্মা সেতু চাই’ এমন বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত