সংবাদ

নিরাপত্তার দাবিতে মহাসড়কে শরীয়তপুরের চিকিৎসকরা

প্রতিনিধি, শরীয়তপুর
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৫১ পিএম

নিরাপত্তার দাবিতে মহাসড়কে শরীয়তপুরের চিকিৎসকরা
চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : সংবাদ

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার ও সার্জন রেহান উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দোষীদের শাস্তির পাশাপাশি হাসপাতালে আনসার সদস্য মোতায়েন ও স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলা চালায় স্বজনরা। গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

নিরাপত্তার দাবিতে মহাসড়কে শরীয়তপুরের চিকিৎসকরা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার ও সার্জন রেহান উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দোষীদের শাস্তির পাশাপাশি হাসপাতালে আনসার সদস্য মোতায়েন ও স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলা চালায় স্বজনরা। গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত