সংবাদ

ঈদ ঘিরে ঢাকায় সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

ঈদ ঘিরে ঢাকায় সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

আসন্ন ঈদ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পাশাপাশি যেকোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। 

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

ঈদ ঘিরে ঢাকায় সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

আসন্ন ঈদ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পাশাপাশি যেকোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। 

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত