সংবাদ

ডিবি-ডিএমপি কর্মকর্তাদের ‘সম্পদের পাহাড়’ অনুসন্ধানে হাইকোর্টে রিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ০২:৩২ পিএম

ডিবি-ডিএমপি কর্মকর্তাদের ‘সম্পদের পাহাড়’ অনুসন্ধানে হাইকোর্টে রিট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং এর গোয়েন্দা শাখার (ডিবি) কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ মে) রিট আবেদনটি করার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু। জনস্বার্থে তিনি এই আবেদনটি করেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘নিষ্ক্রিয়তা’ ও তদন্তে দীর্ঘসূত্রতার কারণে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্রুত এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিট আবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে:

  • অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা।
  • দুদককে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ প্রদান করা।
  • অভিযোগসমূহ আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করা।

রিটকারী আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।”

আগামী সপ্তাহের যেকোনো দিন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

ডিবি-ডিএমপি কর্মকর্তাদের ‘সম্পদের পাহাড়’ অনুসন্ধানে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং এর গোয়েন্দা শাখার (ডিবি) কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ মে) রিট আবেদনটি করার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু। জনস্বার্থে তিনি এই আবেদনটি করেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘নিষ্ক্রিয়তা’ ও তদন্তে দীর্ঘসূত্রতার কারণে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্রুত এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিট আবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে:

  • অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা।
  • দুদককে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ প্রদান করা।
  • অভিযোগসমূহ আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করা।

রিটকারী আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।”

আগামী সপ্তাহের যেকোনো দিন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত