সংবাদ

ভূমি সেবাকে স্বচ্ছ করার লক্ষ্যে আলোচনা সভা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১০ পিএম

 ভূমি সেবাকে স্বচ্ছ করার লক্ষ্যে আলোচনা সভা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হকসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভূমি সেবাকে স্বচ্ছ করার লক্ষ্যে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হকসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত