টাঙ্গাইলের সখিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭১ পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বড়চওনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রুবেল (৪০)। তিনি বড়চওনা গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের একটি টহল দল আজ সকাল ১১টার দিকে বড়চওনা গ্রামে অভিযান চালায়। এ সময় রুবেলের বসতঘরে তল্লাশি চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তপু খান বাদী হয়ে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা করেছেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন