সংবাদ

পল্লবীতে শিশু হত্যা: আসামির ফাঁসি চেয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

পল্লবীতে শিশু হত্যা: আসামির ফাঁসি চেয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ
শিশু হত্যার প্রধান আসামির ফাঁসি চেয়ে বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মিরপুরে কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সড়কে নেমে বিক্ষোভ করে। এর আগে বিকেলে মিরপুরের ১০ নম্বর থেকে ১২ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার বোন খুন হলো কেন’, ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই’- স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, “৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশে অনেক বিচার হয় না। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে চাই না।”আরেক বিক্ষোভকারী বলেন, “শিশুদের কোনো নিরাপত্তা নেই। অপরাধীরা পার পেয়ে যায় বলেই এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। দ্রুত বিচার হতে হবে।”

এছাড়া সকালে পল্লবীতে শিশুটির বাসার সামনে বিক্ষোভ করে সহপাঠী ও স্থানীয়রা। নানা শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়।

এর আগে সকালে পল্লবী থানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে এলাকাবাসী। তারা দ্রুত বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে থানায় যান। পুলিশ তাদের শান্ত থাকার কথা বলেন।

গত মঙ্গলবার সকালে মিরপুর-১১ এলাকার বি ব্লকের একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পল্লবীতে শিশু হত্যা: আসামির ফাঁসি চেয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত