সংবাদ

ফ্ল্যাটবাড়িতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:১৭ পিএম

ফ্ল্যাটবাড়িতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক ভয়াবহ পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে সেকশন-১১-এর একটি আবাসিক ভবনে সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম লামিসা। অভিযোগ উঠেছে, একই ভবনের পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এর নম্বর রোডের ৩৯ নম্বর বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিসা ওই বাসার বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পুরো এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ভাড়াটিয়া কেন বা কী কারণে সাত বছরের একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করলেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যে জানা গেছে, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করেন। নিষ্ঠুরতার চরম সীমায় গিয়ে ঘাতক সোহেল শিশুটির মাথা তার ঘাড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী থানা পুলিশ। অপরাধের আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বিষয়ে পুলিশ কর্মকর্তা এমদাদুল হক আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে জোরদার অভিযান চলছে। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফ্ল্যাটবাড়িতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত