সংবাদ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব পদে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ- শাখা থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। দুটি আদেশ অবিলম্বে আদেশ কার্যকর হওয়ার কথা বলা হয় প্রজ্ঞাপনে।

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ সবশেষ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশ্ব ব্যাংক অনুবিভাগের প্রধান ছিলেন। বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ অনুবিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্বেও ছিলেন।

মিরানা মাহরুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাড়া হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত