আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী কোনো যানবাহন নিয়ে জোরজবরদস্তি বা টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন, চামড়াবাহী যানবাহনের নিরাপত্তা এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এই সভার আয়োজন করা হয়।
পশুর হাটের শৃঙ্খলা ও যানজট নিরসনে কড়া বার্তা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, "হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট মুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না।"
হাটে জালিয়াতি রোধে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণের মেশিন থাকবে জানিয়ে তিনি ঈদুল আজহার এই সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় নাগরিকদের একটি স্বস্তিদায়ক ঈদ উপহার দেওয়া সম্ভব।"
গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন ঈদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, দুই সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ট্যানার্স এ্যাসোসিয়েশন এবং পশুর হাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম ও মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় অংশ নেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন