দূষিত শহরের তালিকায় আজ ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।
আজ মঙ্গলবার (১৯ মে) বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ৩০০। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৫২।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, আর বাইরে যাতায়াত সীমিত রাখার কথা বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন