সংবাদ

ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যান বন্ধের সুপারিশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যান বন্ধের সুপারিশ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে শ্যামলীতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আলোচকেরা। ছবি : সংবাদ

আসন্ন ঈদুল আযহায় নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর শ্যামলীতে সংস্থাটির স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই সুপারিশ করা হয়।

‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক এ সভায় সংবাদিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা অংশ নেন। এতে ঈদযাত্রাকে নিরাপদ করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের সমন্বয়কারী শারমিন রহমান বলেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদযাত্রাকে নিরাপদ করতে হলে এখনই গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপরও জোর দেন তিনি।

মতবিনিময় সভায় শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, হাইওয়েতে দুর্ঘটনা কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ বাস টার্মিনাল থেকেই যাতে ফিটনেসবিহীন বাস বের হতে না পারে, সেই ব্যবস্থা নিতে হবে।

যানজট নিরসনে ব্রিজের টোল প্লাজাগুলোতে ডিজিটাল বুথ বাড়ানো এবং ট্রাক চলাচল সীমিত করার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিক জামিউল আহ্ছান শিপু।

সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনের সীমাবদ্ধতা ও প্রয়োগের দুর্বলতার কারণে দুর্ঘটনা কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সভায় গণমাধ্যমকর্মীরা মোটরসাইকেল দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা, সর্বোচ্চ দুজন আরোহী পরিবহন এবং বেপরোয়া লেন পরিবর্তন বন্ধে নজরদারি বাড়ানোর সুপারিশ করেন। বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি শক্তিশালী ও আধুনিক সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা সরকারের প্রধান কাজ হওয়া উচিত।

দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শুভ্র দেবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তৌহিদুজ্জামান তন্ময়সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যান বন্ধের সুপারিশ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত