সংবাদ

ইয়াবাসহ পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ইয়াবাসহ পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত
কক্সবাজারের চকরিয়ায় আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও উদ্ধার করা ইয়াবা। ছবি : সংবাদ

কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের ধাওয়ার মুখে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত ব্যক্তির মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করেছে।

নিহত নুরুল হোসেন ওরফে মনু (২৮) কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হোসেন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে গেছেন।

মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা পাওয়া গেছে। এ সময় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ধাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইয়াবাসহ পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের ধাওয়ার মুখে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত ব্যক্তির মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করেছে।

নিহত নুরুল হোসেন ওরফে মনু (২৮) কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হোসেন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে গেছেন।

মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০টি ইয়াবা পাওয়া গেছে। এ সময় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ধাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত