সংবাদ

নয়্যার ফিরলেন, বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:০৬ এএম

নয়্যার ফিরলেন, বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর এই দল ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যারের দলে প্রত্যাবর্তন।

​বৃহস্পতিবার (২১ মে) ফ্রাঙ্কফুর্টে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ জুলিয়ান নাগলসমান।

​৪০ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা ম্যানুয়েল নয়্যার ২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। এমনকি গত মাসেও তিনি নিশ্চিত করেছিলেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তবে কোচ নাগলসমানের অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলে ফের জাতীয় দলে ফিরলেন তিনি। নয়্যারকে শুধু দলেই ফেরানো হয়নি, আসন্ন বিশ্বকাপে তাকেই জার্মানির এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণা দিয়েছেন কোচ। উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের একমাত্র সদস্য হিসেবে এবারের আসরে থাকছেন কেবল নয়্যারই।

​আসন্ন বিশ্বকাপে জার্মানির অধিনায়ক হিসেবে আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সত্ত্বেও উইঙ্গার লেরয় সানেকে দলে রেখেছেন নাগলসমান। এছাড়া বড় স্বস্তি হয়ে এসেছে চোট কাটিয়ে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জামাল মুসিয়ালার দলে ফেরা। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই স্কোয়াডে আরও আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ এবং মালিক থিয়াও-এর মতো তারকারা।

একনজরে জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান ও আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও ও নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: জোশুয়া কিমিখ (অধিনায়ক), ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, আলেকজান্ডার পাভলোভিচ ও জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড ও মাক্সিমিলিয়ান বায়ার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

নয়্যার ফিরলেন, বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত