সংবাদ

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২২ এএম

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে তিনি এই বোনাসের চেক তুলে দেন।

​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।’

​চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ গড়ে তুলতে তিনি প্রশাসকদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে বর্ষায় নগরীতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত খাল ও নর্দমা পরিষ্কার রাখতে প্রশাসকদের অগ্রণী ভূমিকা ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​চেক গ্রহণ অনুষ্ঠানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে তিনি এই বোনাসের চেক তুলে দেন।

​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।’

​চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ গড়ে তুলতে তিনি প্রশাসকদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে বর্ষায় নগরীতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত খাল ও নর্দমা পরিষ্কার রাখতে প্রশাসকদের অগ্রণী ভূমিকা ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​চেক গ্রহণ অনুষ্ঠানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত