গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ জন শিশু।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম শনাক্ত হয়ে বরিশালে এক শিশু মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।
এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে এ পর্যন্ত ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন