মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরের পানিতে ডুবে জারান ফেরদৌস (২৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হাজি সোনা মিয়া রোড এলাকার একটি বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জারান ফেরদৌস আরেকটি শিশুর সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে খেলতে গিয়ে সে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুটি বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জারান ফেরদৌসের বাবা মো. ইদ্রিস আলী কাতার প্রবাসী এবং মা সৈয়দ জান্নাত সুমী।
ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মো. সুলেমান আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর চিকিৎসক ডা. নাবিদ বলেন, “ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।”

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন