বান্দরবানের থানচি উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) সকালে থানচি উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় তাকে আটক করা হয়। আটক ওই কিশোরের নাম বিজয় বড়ুয়া (১৫)। সে একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বিজয় বড়ুয়া। রোববার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘থানচিতে এক ত্রিপুরা সম্প্রদায়ের শিশু ধর্ষণের ঘটনার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন