কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে ছিনতাই, ডাকাতি, চুরি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর পাশাপাশি জাল টাকা চক্রের বিস্তার নিয়েও চরম উদ্বেগ দেখা দিয়েছে। ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা এই ছয় ধরনের অপরাধী নিয়ন্ত্রণে এবার বিশেষ পরিকল্পনা ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নজরদারি জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মহাসড়কে ডাকাতি, পশুবাহী গাড়ি ছিনতাই, বাসাবাড়িতে চুরি এবং গণপরিবহনে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও মাঠ পর্যায়ে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় ১৬ হাজার অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সড়কে ৬০টি বিশেষ টহলদল। পশুর হাট ও ব্যাংকসহ নগদ অর্থ লেনদেন এলাকায় বিশেষ নজরদারি। নিরাপত্তা তদারকিতে বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার। বড় অঙ্কের টাকা বহনে সহায়তার জন্য থাকবে মানি এসকর্ট টিম।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিং মল এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
ঈদকে কেন্দ্র করে অপরাধী চক্রের সক্রিয় হয়ে ওঠার প্রমাণ মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। গত বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি কোরবানির গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়।
পরবর্তীতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজধানীর বংশাল এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করতে সক্ষম হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরু তিনটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা।
ঈদ নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই কঠোর অবস্থান অপরাধীদের দমনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন