সংবাদ

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫০ এএম

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। খবর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর।

জানা যায়, শনিবার রাজধানী নয়াদিল্লিতে সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ৭১ রুপি।

দাম বৃদ্ধি পাওয়ায় গতকাল প্রথমবারের মতো নয়াদিল্লিতে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের মূল্য। গতকাল রোববার থেকে ভারতের রাজধানীতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ১২ রুপিতে।

আর ডিজেলের দাম সেঞ্চুরি পার না করলেও এর কাছাকাছি পৌঁছে গেছে। রোববারের মূল্যবৃদ্ধির পর থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

পেট্রল-ডিজ়েলের দাম বেড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের রাজধানী কলকতায় লিটার-প্রতি ২ দশমিক ৮৭ রুপি বেড়ে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩ দশমিক ৫১ রুপি। আর ডিজেলের দাম ২দশমিক ৮০ রুপি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতি লিটার ডিজেলের কলকাতায় বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৮২ রুপিতে।

ভারতে গত ১৫ মে থেকে ‍বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের দাম। ওই দিন সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১০ দিনে সাত টাকারও বেশি দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। সেখানকার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বাধা পাচ্ছে পণ্যবাহী জাহাজ। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। ভারতে তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থাগুলো জানাচ্ছে, দীর্ঘ দিন তারা বেশি দামে জ্বালানি কিনেও দেশের বাজারে দাম স্বাভাবিক রেখেছিল। এর ফলে দিনে প্রায় ১০০০ কোটি টাকা তাদের ক্ষতি হচ্ছিল। ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে, পেট্রল বা ডিজ়েলের দাম বৃদ্ধি করা ছাড়া এখন উপায় নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত