সংবাদ

অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, পুড়ল বাস ও যাত্রীদের মালামাল

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, পুড়ল বাস ও যাত্রীদের মালামাল
মানিকগঞ্জের মুলজানে সড়ক দুর্ঘটনার পর দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস। ছবি : সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুলজান এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির গ্যাস সিলিন্ডার ফুটো (লিকেজ) হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের জানালা ও দরজা দিয়ে যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। এতে কেউ হতাহত না হলেও অনেক যাত্রীর মূল্যবান মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, সংঘর্ষের পর লরি থেকে গ্যাস বের হয়ে রাস্তায় আগুন ধরে যায়। চোখের পলকে পুরো বাসটি জ্বলতে শুরু করে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, পুড়ল বাস ও যাত্রীদের মালামাল

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুলজান এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির গ্যাস সিলিন্ডার ফুটো (লিকেজ) হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের জানালা ও দরজা দিয়ে যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। এতে কেউ হতাহত না হলেও অনেক যাত্রীর মূল্যবান মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, সংঘর্ষের পর লরি থেকে গ্যাস বের হয়ে রাস্তায় আগুন ধরে যায়। চোখের পলকে পুরো বাসটি জ্বলতে শুরু করে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত