সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭০টি যানবাহনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মনজুরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩২ ঘণ্টায় সিলেট মহানগরী এলাকার বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ৭৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, চোরাচালানকারী, আদালতের পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি এবং চোর রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত চোরাচালানকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং পৃথক একটি মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এদিকে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে মহানগর ট্রাফিক পুলিশ পৃথক অভিযান চালিয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করায় ১৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মেয়াদে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। উপকমিশনার মনজুরুল আলম জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন