চুয়াডাঙ্গার দামুড়হুদায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিনগত রাত ২ টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার তরিকুল ইসলাম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। দুপুরে মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম ওই নারীর হাতের ব্যাগটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তার সঙ্গে চলতে শুরু করেন। একপর্যায়ে নির্জন মেন্দের মাঠে পৌঁছালে তরিকুল ওই বৃদ্ধাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এই ঘটনার পর রোববার (২৪ মে) রাতে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক তরিকুলকে গ্রেপ্তার করে। সোমবার (২৫ মে) দুপুরে গ্রেপ্তার আসামিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন