মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও করার অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার নূর মোহাম্মদ পাবনার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের সাইদুলের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নিজ বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই কলেজছাত্রী। এ সময় নূর মোহাম্মদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে নিজের মোবাইল ফোনে ওই ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নূর মোহাম্মদকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন