সংবাদ

বিয়ের প্রলোভনে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:২২ পিএম

বিয়ের প্রলোভনে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ধর্ষণ মামলার আসামি আল আমিন। ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আল আমিনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আল আমিন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে আল আমিন একতরফাভাবে তাকে তালাক দেন। এর কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করেন এবং পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন।

এজাহারে বলা হয়, বিয়ের কথা বলে আল আমিন ওই নারীকে তার এক সহযোগীর খালার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ৫ মে ভিকটিম নিজে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই আসামিরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪-এর একটি যৌথ দল আশুলিয়া থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আল আমিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

বিয়ের প্রলোভনে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আল আমিনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আল আমিন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে আল আমিন একতরফাভাবে তাকে তালাক দেন। এর কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করেন এবং পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন।

এজাহারে বলা হয়, বিয়ের কথা বলে আল আমিন ওই নারীকে তার এক সহযোগীর খালার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ৫ মে ভিকটিম নিজে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই আসামিরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪-এর একটি যৌথ দল আশুলিয়া থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আল আমিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত