পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগী মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষের ঘরে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। জনপ্রতি নির্দিষ্ট অঙ্কের এই নগদ অর্থ সরাসরি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন