সংবাদ

হাটে ক্ষ্যাপাটে মহিষের গুঁতোয় একজনের মৃত্যু

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:১৭ পিএম

হাটে ক্ষ্যাপাটে মহিষের গুঁতোয় একজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী হাটে একটি ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে রুহুল আমীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। রোববার (২৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি রোববার সানন্দবাড়ীতে পশুর হাট বসে। গতকাল বিকেলে আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হাটে একাধিক মহিষ নিয়ে আসেন। এর মধ্যে একটি মহিষ হঠাৎ ক্ষ্যাপাটে হয়ে ওঠে এবং লোকজনকে আক্রমণ করতে শুরু করে। মহিষটি এদিক-সেদিক ছোটাছুটি করে রুহুল আমীনসহ অন্তত সাতজনকে গুঁতো দিয়ে মারাত্মকভাবে আহত করে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মহিষের আক্রমণে গুরুতর আহত রুহুল আমীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

হাটে ক্ষ্যাপাটে মহিষের গুঁতোয় একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী হাটে একটি ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে রুহুল আমীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। রোববার (২৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি রোববার সানন্দবাড়ীতে পশুর হাট বসে। গতকাল বিকেলে আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হাটে একাধিক মহিষ নিয়ে আসেন। এর মধ্যে একটি মহিষ হঠাৎ ক্ষ্যাপাটে হয়ে ওঠে এবং লোকজনকে আক্রমণ করতে শুরু করে। মহিষটি এদিক-সেদিক ছোটাছুটি করে রুহুল আমীনসহ অন্তত সাতজনকে গুঁতো দিয়ে মারাত্মকভাবে আহত করে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মহিষের আক্রমণে গুরুতর আহত রুহুল আমীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষ্যাপাটে মহিষের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত