সংবাদ

ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:০৯ পিএম

ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার
ছিনতাই মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম ওরফে কসাই রনি। ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার টাকা ছিনতাইয়ের মামলার ২ নম্বর আসামি রবিউল ইসলাম ওরফে ‘কসাই রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম (৩০) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মৃধার ছেলে। পুলিশের দাবি, দুমকিতে সংঘটিত একাধিক ডাকাতি, দস্যুতা, লুটপাট ও সহিংসতার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে রাজাখালী ফার্মগেট এলাকায় পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ২০ মে দুমকি থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় (ছিনতাই) একটি মামলা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিউল ইসলামের বিরুদ্ধে পটুয়াখালী ও দুমকি থানায় হত্যাচেষ্টা, দস্যুতার প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায়ও তিনি অন্যতম অভিযুক্ত।

স্থানীয় লোকজনের অভিযোগ, ‘কসাই রনি’ হিসেবে পরিচিত রবিউল দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এত দিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রবিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত