সংবাদ

২০ সেকেন্ডের ঝড়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২১ পিএম

২০ সেকেন্ডের ঝড়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি : সংবাদ

মাত্র ২০ সেকেন্ডের আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা। ঝড়ে ঘাটের অন্তত ১০টি রেস্তোরাঁ ও দোকান বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (২৫ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই তাণ্ডবে দোকানগুলোর টিনের চালা উড়ে গিয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। তবে আকস্মিক এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা জানান, সামনেই পবিত্র ঈদুল আজহা। এই মৌসুমে ব্যবসার প্রস্তুতি নেওয়ার সময় এমন অকাল দুর্যোগ তাদের পথে বসিয়ে দিয়েছে। শিমুলিয়া ঘাটের ‘মাওয়া কুটুমবাড়ি’ ও ‘ইলিশ বাড়ি’ রেস্তোরাঁর মালিক বলেন, ‘মাত্র ২০ সেকেন্ডের ঝড়ে আমাদের রেস্তোরাঁসহ আশপাশের সব দোকানের চাল উড়ে গেছে। প্রতিটি দোকান পুনরায় চলাচলের উপযোগী করতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ঈদের আগে এই ক্ষতি সামলে ওঠা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।’

এদিকে ঘটনার খবর পেয়ে বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, ‘ঝড়ে শিমুলিয়া ঘাটের হোটেল ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি নিয়ম অনুযায়ী তাদের সাধ্যমতো সহযোগিতা করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

২০ সেকেন্ডের ঝড়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত