অবশেষে সিনেমার পর্দায় ফিরছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা ইতোমধ্যেই বইপ্রেমী ও ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি পোস্টারটি দেখে নস্টালজিয়ায় ভাসছেন পুরোনো পাঠকেরা। পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’!
বাঙালি পাঠকের হৃদয়ে
রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।” ২০২০ সালে কাজী
আনোয়ার হোসেনের জনপ্রিয় সৃষ্টি ‘মাসুদ রানা’কে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়
জাজ মাল্টিমিডিয়া। এর মধ্যে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত
‘মাসুদ রানা’ নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে সব বাধা পেরিয়ে আসন্ন ঈদুল আজহায়
মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রযোজক আব্দুল
আজিজ জানিয়েছেন, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন। পাশাপাশি
এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা বলেও জানান তিনি। ইমপ্রেস টেলিফিল্ম
ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হয়েছিল প্রায়
পাঁচ বছর আগেই। সম্প্রতি বাকি থাকা গান ও কয়েকটি দৃশ্যের কাজ শেষ হওয়ায় মুক্তির সব
প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
সিনেমাটিতে ‘মাসুদ
রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা
চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে
দেশের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন