সংবাদ

আসিফের নতুন গান ‘রূপসী শ্রীমঙ্গল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:৪৪ এএম

আসিফের নতুন গান ‘রূপসী শ্রীমঙ্গল’

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবার ঈদে হাজির হচ্ছেন ভিন্নধর্মী এক গান নিয়ে। ‘রূপসী শ্রীমঙ্গল’ শিরোনামের এ গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে নির্মিত হয়েছে গানটির মিউজিক্যাল ফিল্ম। আগামীকাল দুপুরে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এটি।

চায়ের দেশখ্যাত শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে গানের ভিডিওতে। গানটির কথা লিখেছেন কায়েস আজিজ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আর সুর ও সংগীত আয়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুক্তরাজ্যপ্রবাসী সুরকার রাজা কাশেফ। নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন,

“এটি একেবারেই ভিন্নধর্মী একটি গান। এ ধরনের গান খুব কম গেয়েছি আমি। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যকে তুলে ধরাই এই গানের মূল উদ্দেশ্য।” তিনি আরও জানান, শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অন্যদিকে রুবাইয়াত জাহান বলেন, “আমরা সবাই মিলে সুন্দর একটি কাজ করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ জানান, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সৌন্দর্য ও সংস্কৃতিকে ঘিরে এমন আরও গান তৈরি হওয়া উচিত, যাতে বিশ্বের মানুষ দেশের ঐতিহ্য ও সৌন্দর্য সম্পর্কে জানতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আসিফের নতুন গান ‘রূপসী শ্রীমঙ্গল’

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত