সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদীতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন (৪২) ও শাহীন (২৮)। তারা সম্পর্কে প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার দিবাগত রাতে বসন্তপুর সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বিএসএফের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন