সংবাদ

শিবপুরে সড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১২:১৮ পিএম

শিবপুরে সড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ
শিবপুর মডেল থানা। ছবি : সংবাদ

নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী সড়কের পাশ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে চক্রধা ইউনিয়নের পচারবাড়ী এলাকায় সড়কের পাশে একটি পরিত্যক্ত কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা কার্টনটি খুলে ভেতরে এক নবজাতকের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

শিবপুরে সড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী সড়কের পাশ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে চক্রধা ইউনিয়নের পচারবাড়ী এলাকায় সড়কের পাশে একটি পরিত্যক্ত কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা কার্টনটি খুলে ভেতরে এক নবজাতকের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত