গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামে। তিনি ওই গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম তাঁর শ্বশুর মানিক মিয়ার বর্গাচাষ করা জমির ধান কাটতে সুন্দরগঞ্জে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে সেটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল গাছের ডালের সঙ্গেই আটকে থাকেন।
পরে স্থানীয়রা চিৎকার শুরু করলে পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন