দৈনিক সংবাদ এ খবর প্রকাশের পর দ্রুত সাড়া দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া সেতুর ঝুঁকিপূর্ণ ও ধসে যাওয়া সংযোগ সড়ক সংস্কারের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (৩ জুন) দুপুর থেকে এই সংস্কারকাজ শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ পাশের ক্ষতিগ্রস্ত অংশে সওজের কর্মীরা সংস্কারকাজ চালাচ্ছেন। ট্রাক থেকে বালু ও মাটি ফেলে বড় গর্তটি ভরাট করা হচ্ছে। সেখানে কর্মরত শ্রমিকেরা জানান, আজকের মধ্যেই জরুরি সংস্কারকাজ শেষ করে সড়কটি চলাচলের জন্য নিরাপদ করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ওপর নির্মিত এই সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটি সাম্প্রতিক বৃষ্টির কারণে ধসে গিয়ে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক ও ইজিবাইকসহ হাজারো যানবাহন চলাচল করে। গর্তের কারণে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
দ্রুত সংস্কার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সড়কটি দিন দিন যেভাবে ধসে যাচ্ছিল, তাতে যেকোনো সময় বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত। প্রতিবেদন প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন